জরুরি অবতরণ
মুম্বাইয়ে মেলেনি অনুমতি, ঢাকায় খুলল দরজা: দুই জরুরি অবতরণে মানবিকতার দুই চিত্র
ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিককে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বিপদে পড়ার পর ঢাকায় জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র না থাকলেও মানবিক বিবেচনায় চিকিৎসার পথ খুলে দেয় বাংলাদেশ। অন্যদিকে, ২০২৪ সালে অসুস্থ এক বাংলাদেশি যাত্রীকে নিয়ে মুম্বাইয়ে জরুরি অবতরণের অনুমতি পাননি একটি উড়োজাহাজের পাইলট। দুটি ঘটনা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও মানবিকতার ভিন্ন চিত্র সামনে এনেছে।